শনিবার, আগস্ট ২২, ২০২৬

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩

WP Import ২৬ ডিসেম্বর ২০২৫ ০৪:৩৬ অপরাহ্ন জাতীয়
WP Import ২৬ ডিসেম্বর ২০২৫ ০৪:৩৬ অপরাহ্ন
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নানি-নাতনিসহ নিহত ৩


সোনার দেশ ডেস্ক :


গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওয়ালের টেক এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে নানি-নাতনিসহ তিনজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা-সিলেট রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদীর রায়পুরা থানার আব্দুল্লাহ নগর এলাকার নৌকা মিয়ার স্ত্রী কমলা বেগম (৫৫), তার নাতনি গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওয়ালের টেক এলাকার ইসাহাক মিয়ার মেয়ে অনাদি (১১) ও একই এলাকার মোবারক মিয়ার স্ত্রী সাদিয়া বেগম (২৫)।
রেলওয়ে পুলিশ ও স্থানীয়

রা জানান, নরসিংদী থেকে কিছুদিন আগে কমলা বেগম তার মেয়ের বাড়ি কালীগঞ্জের দেওয়ালের টেক এলাকায় বেড়াতে আসেন।
বৃহস্পতিবার বিকেলে কমলা বেগম, তার নাতনি অনাদি ও সাদিয়া বেগম দেওয়ালের টেক এলাকায় রেললাইন ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করছিল এবং একই সময়ে আরেকটি ট্রেন ঢাকার দিকে যাচ্ছিল। এতে তারা দিশেহারা হয়ে পড়েন। এক পর্যায়ে সিলেটগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনজনই।
এ ঘটনায় দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। অপরজনকে গুরুতর আহত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) নাজিম উদ্দিন জানান, রেললাইন দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত ওই তিনজন ট্রেনের নিচে কাটা পড়েন। এতে দুজন ঘটনাস্থলে ও একজন হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তথ্যসূত্র: বাংলানিউজ