শনিবার, আগস্ট ২২, ২০২৬

ভারতে থাকা হাসিনাসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

WP Import ২১ ডিসেম্বর ২০২৫ ০২:৫৬ অপরাহ্ন জাতীয়
WP Import ২১ ডিসেম্বর ২০২৫ ০২:৫৬ অপরাহ্ন
ভারতে থাকা হাসিনাসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ভারতে থাকা হাসিনাসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফাইল ছবি

সোনার দেশ ডেস্ক :


ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুদকের আবেদনের প্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ আদেশ দেন।

দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া অপর ১৬ জন হলেন-আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, দলের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, মোহাম্মদ আব্দুল মান্নান, এম এ এন সিদ্দিক, মো. ফারুক জলিল, মোহাম্মদ শফিকুল করিম, মোহা. ফিরোজ ইকবাল, ইবনে আলম হাসান, মো. আফতাব হোসেন খান, মো. আব্দুস সালাম, মনির-উজ-জামান চৌধুরী, সেলিনা চৌধুরী এবং ইকরাম ইকবাল।
দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজীর আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তথ্যসূত্র: বিডিনিউজ