শনিবার, আগস্ট ২২, ২০২৬

জুমার নামাজের পর শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত

WP Import ১৯ ডিসেম্বর ২০২৫ ০৬:৪৩ অপরাহ্ন জাতীয়
WP Import ১৯ ডিসেম্বর ২০২৫ ০৬:৪৩ অপরাহ্ন
জুমার নামাজের পর শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত
জুমার নামাজের পর শাহবাগে এনসিপির অবস্থান কর্মসূচি স্থগিত


সোনার দেশ ডেস্ক :


জুমার নামাজের পর শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শাহবাগে অবস্থান কর্মসূচির পরিবর্তে বিকেল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল করা করবে দলটি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি এনসিপির আহŸায়ক নাহিদ ইসলাম।

সেখানে তিনি লেখেন, আজ জুম্মার নামাজের পর যেকোনো কর্মসূচিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। গতকালের মত ভাঙচুর ও নাশকতা করার পরিকল্পনা রয়েছে জুলাই বিরোধী শক্তিগুলোর। আমরা যেকোনো প্রকার ভায়োলেন্স ও নাশকতার বিরুদ্ধে।

তিনি আরো বলেন, “জনগণের ক্ষোভকে ব্যবহার করে কোনো হঠকারী গ্রæপ কোথাও ভাংচুর, অগ্নিসংযোগ অথবা কোনো নাশকাতমূলক কার্যক্রম যাতে করতে না পারে সে ব্যাপারে ভ‚মিকা পালন করুন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ঢাকায় জুমার পরে আমাদের শাহবাগের অবস্থান কর্মসূচি স্থগিত করা হলো।

তার পরিবর্তে বিকাল ৪টায় বাংলামোটর থেকে বিক্ষোভ মিছিল আয়োজিত হবে। সবাইকে অংশগ্রহণের জন্য অনুরোধ করছি।”
এদিকে, বৃহস্পতিবার রাত থেকেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় শাহবাড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ছাত্র-জনতা। এতে ওই এলাকার যান চলাচল বন্ধ রয়েছে।
তথ্যসূত্র: রাইজিংবিডি