বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

মেঘনায় গোসলে নেমে যমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

সোনার দেশ ডেস্ক ২০ সেপ্টেম্বর ২০২৬ ১০:২০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২০ সেপ্টেম্বর ২০২৬ ১০:২০ অপরাহ্ন
মেঘনায় গোসলে নেমে যমজ ভাইসহ ৩ শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে যমজ দুই ভাইসহ তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।


রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার আগে উপজেলার ভাটিবন্দর বালুরমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত দুই ভাই হলো, সোনারগাঁর মোগরাপাড়া ইউনিয়নের বাড়িমজলিশ এলাকার মোহাম্মদ ফারুকের যমজ ছেলে আসেকিন (১৫) ও আরেফিন (১৫)। অপর শিক্ষার্থীর নাম আবির (১৪)।


সে একই এলাকার আব্দুল আলিনের ছেলে। তারা সবাই মোগরাপাড়া এইচ.জি.জি.এস. স্মৃতি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থী।


আসেকিন ও আরেফিন নবম শ্রেণিতে এবং আবির অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত।


স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় চার বন্ধু।


কিন্তু স্কুলে না গিয়ে তারা চারজন একসঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে একজন নদী থেকে উঠে এলেও বাকি তিনজন তীব্র স্রোতে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ঢাকার ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৩টা ২৫ মিনিটে নিখোঁজ তিনজনের মধ্যে যমজ দুই ভাই আসেকিন ও আরেফিনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে বিকেল ৫টার দিকে আরেকজনের লাশও উদ্ধার করা হয়।


নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ তিনজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।


তথ্যসূত্র: বাংলানিউজ