বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

প্রাথমিক বিদ্যালয়ে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পুনঃনির্ধারণ

সোনার দেশ ডেস্ক ২২ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২২ সেপ্টেম্বর ২০২৬ ০১:২৫ অপরাহ্ন
প্রাথমিক বিদ্যালয়ে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পুনঃনির্ধারণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি পুনঃনির্ধারণ করা হয়েছে। আগামী ২৩ সেপ্টেম্বর এই ছুটি কার্যকর হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সোমবার (২১ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে এতথ্য জানিয়েছে।


এতে বলা হয়, ইসলামিক ফাউন্ডেশনের গত ১২ সেপ্টেম্বরের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ শাখার জারিকৃত প্রজ্ঞাপন আংশিক সংশোধনক্রমে ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকায় পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম তারিখ সংশোধন করে ২৩ সেপ্টেম্বর করা হলো।


প্রাথমিকের ছুটির তালিকা অনুযায়ী, এই ছুটি ছিল ২৪ সেপ্টেম্বর। চাঁদ দেখা সাপেক্ষে ছুটি পুনঃনির্ধারণ করা হয়।

এর আগে পৃথক আদেশে মাধ্যমিক বিদ্যালয়েও পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম তারিখ সংশোধন করে ২৩ সেপ্টেম্বর করা

হয়।

তথ্যসূত্র: বাংলানিউজ