শনিবার, আগস্ট ২২, ২০২৬

ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা

WP Import ১৫ ডিসেম্বর ২০২৫ ১২:১০ অপরাহ্ন জাতীয়
WP Import ১৫ ডিসেম্বর ২০২৫ ১২:১০ অপরাহ্ন
ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা
ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা

শরিফ ওসমান হাদি।

সোনার দেশ ডেস্ক :


রাজধানীর পল্টনের বিজয় নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন থানায় একটি মামলা করা হয়েছে। এ মামলার বাদী হয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবেদ।

সোমবার (১৫ ডিসেম্বর) পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান মামলা রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, এ মামলায় ফয়সাল করিম মাসুদের নামোল্লেখ করে বাকি আসামিদের অজ্ঞাত রাখা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) দিনগত রাতে মামলাটি রেকর্ড হয়। এছাড়া ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে তাদের সংশ্লিষ্ট থাকার বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: বাংলানিউজ