বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

পার্বতীপুর প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন জাতীয়
পার্বতীপুর প্রতিনিধি ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১০:৪৯ অপরাহ্ন
পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ মো. আরিফ হোসেন (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে থানা পুলিশ।


বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্টেশনের ২ ও ৩ নম্বর প্লাটফর্মের মাঝামাঝি ফুটওভার ব্রিজের সিঁড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।


পার্বতীপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।