শনিবার, আগস্ট ২২, ২০২৬

‘ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাস’: ঢাকার বক্তব্য ‘প্রত্যাখ্যান’ দিল্লির

WP Import ১৪ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৮ অপরাহ্ন জাতীয়
WP Import ১৪ ডিসেম্বর ২০২৫ ০৮:৫৮ অপরাহ্ন
‘ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাস’: ঢাকার বক্তব্য ‘প্রত্যাখ্যান’ দিল্লির
‘ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাস’: ঢাকার বক্তব্য ‘প্রত্যাখ্যান’ দিল্লির

সোনার দেশ ডেস্ক:

ভারতে পলাতক আওয়ামী লীগ সদস্যরা বাংলাদেশে ‘সন্ত্রাসী কর্মকা-’ পরিচালনার যে কথা ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে ডেকে বলা হয়েছে, সেটা ‘দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান’ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়। তবে এতে ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলবের কথা বলা হয়নি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ১৪ ডিসেম্বর ২০২৫ সালে এক প্রেস নোটে যে বক্তব্য দিয়েছে, তা ভারত দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে।”
তথ্যসূত্র: বিডিনিউজ