বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

যশোরে বিস্ফোরক আইনে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সোনার দেশ ডেস্ক ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১১ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৭:১১ অপরাহ্ন
যশোরে বিস্ফোরক আইনে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

যশোরের শার্শা উপজেলায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার আবু তালেব (৪৭) উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য এবং ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

শনিবার দুপুরের দিকে বাগআঁচড়া বাজারের সততা ইলেকট্রনিক্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে শার্শা থানার ওসি মো. শামিনুল হক জানান।


পুলিশ জানায়, ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় করা একটি মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আবু তালেবকে গ্রেপ্তার করা হয়। মামলাটিতে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন এবং ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ।


তথ্যসূত্র: বিডিনিউজ