বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নারায়ণগঞ্জ বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি

সোনার দেশ ডেস্ক ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৬ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৪ অপরাহ্ন
নারায়ণগঞ্জ বন্দরে দিনদুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি
ছবি ভিডিও থেকে নেওয়া।

নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে একটি স্বর্ণের দোকানে ডাকাতি ঘটনা ঘটেছে। এসময় সাড়ে ৭ ভরি স্বর্ণ এবং ২ থেকে ৩শ ভরি রুপা লুট হয়। এ সংক্রান্ত একটি সিসি ক্যামেরার ফুটেজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।


এরআগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সাড়ে ১২টার দিকে বন্দর থানার ১ নম্বর ঢাকেশ্বরী বাজারস্থ দেবাশীষ ঢালীর দোকানে এ ডাকাতির ঘটনা ঘটে।  


এ বিষয়ে স্বর্ণের দোকানের মালিক দেবাশীষ ঢালী জানান, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ১০-১২ জনের একটি ডাকাত দল হঠাৎ আমার দোকানে প্রবেশ করে। পরে ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রের ভয় দেখিয়ে আমাকে বেদম মারধর করে দোকানে থাকা কাস্টমারের নিকট থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং দোকানের সিন্ধুকে ড্রয়ারে রক্ষিত আরও প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং ২-৩শ ভরি রুপা লুট করে নিয়ে যায়।


বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি এখনো থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। তবে আমরা সিসি ফুটেজ দেখে অভিযান চালিয়ে একজনকে আটক করেছি। আটক ব্যক্তি ডাকাতির বিষয় স্বীকার করেছেন। বাকি আসামিদের আটকের কাজ অব্যাহত

রয়েছে বলে জানান তিনি।

তথ্যসূত্র: ঢাকাপোস্ট