বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

সোনার দেশ ডেস্ক ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৭ অপরাহ্ন
সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‎আমরা মিডিয়াকে টার্গেট করে সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ করতে চাই না এবং কোনো সাংবাদিক এটার শিকার হোক, এ আইনের অপপ্রয়োগ হোক, সেটা আমরা চাই না।


রোববার (২৭ সেপ্টেম্বর) সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ খসড়া পর্যালোচনার জন্য মিডিয়ার অংশীজনদের অংশগ্রহণে কন্সাল্টেশন সভায় তিনি এসব কথা বলেন।


সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম ও দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকরা উপস্থিত ছিলেন। সভায় ফকির মাহবুব আনাম সভাপতিত্ব করেন।


তথ্যসূত্র: বাংলানিউজ