বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

সোনার দেশ ডেস্ক ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৯ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৩:০৯ অপরাহ্ন
যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম জ্বালানি আসার কথা ছিল। কিন্তু নির্ধারিত ফ্লাইটটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় বাংলাদেশে পৌঁছাতে পারেনি। বিষয়টি নিয়ে রাজনীতি অঙ্গনে চলছে নানা আলোচনা।


এবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে পাকিস্তান হাইকমিশনের কাছে সরাসরি ব্যাখ্যা চাইলেন চিত্রনায়ক সোহেল রানা।


সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে সোহেল রানা লেখেন, ‘পাকিস্তান হাইকমিশন, সত্যিকারভাবে জানতে চাই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য যে ইউরেনিয়াম নিয়ে রাশিয়ান প্লেন আসার কথা ছিল, তাকে নাকি আপনারা পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করার জন্য অনুমতি দেননি। কথার সত্যতা জানাবেন।’


এরপর তিনি আরও লেখেন, ‘পাস কাটিয়ে গেলে আমাদের উত্তর খুব সুখবর হবে না।’


সোহেল রানার এই বক্তব্য এমন সময়ে এলো, যখন রূপপুরের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আসার কথা থাকা ইউরেনিয়ামের চালান নির্ধারিত সময়ে বাংলাদেশে পৌঁছাতে পারেনি। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, বিমানটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় ফ্লাইটটি নির্ধারিত সময়ে পরিচালনা করা সম্ভব হয়নি।


তবে পাকিস্তান কেন অনুমতি দেয়নি, সে কারণ এখনো নিশ্চিত নয়।


জানা গেছে, ইউরেনিয়ামের চালানটি ২৪ সেপ্টেম্বর বাংলাদেশে পৌঁছানোর কথা ছিল। পরে রাশিয়া অক্টোবরের প্রথম সপ্তাহে নতুন করে চালানটি পাঠানোর তারিখ প্রস্তাব করেছে।


তথ্যসূত্র: জাগোনিউজ