বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

অটোরিকশাকে ধাক্কা দিয়ে ট্রাক দোকানে, নিহত ৩

সোনার দেশ ডেস্ক ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৩:১০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৮ সেপ্টেম্বর ২০২৬ ০৩:১০ অপরাহ্ন
অটোরিকশাকে ধাক্কা দিয়ে ট্রাক দোকানে, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে অটোরিকশাকে ধাক্কা দিয়ে একটি ট্রাক সড়কের পাশের দোকানে ঢুকে পড়ে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাতজন। 


সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী লালমনিরহাট মহাসড়কের বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 


পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। ঘুন্টি এলাকায় পাটগ্রাম থেকে আসা বুড়িমারী স্থলবন্দরগামী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে যায়।  এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত হন আটজন। আহতদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মোস্তাকীন নামে আরো একজনের মৃত্যু হয়। 


হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে গুরুতর পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। দুইজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত বা আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। 


পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তিনজন নিহত ও সাতজন আহতের খবর পাওয়া গেছে।”


তথ্যসূত্র: রাইজিংবিডি