বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

গাজীপুরে কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

সোনার দেশ ডেস্ক ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০১:৫৫ অপরাহ্ন
গাজীপুরে কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

গাজীপুরের শ্রীপুরে এক কলেজ ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে।


এ ঘটনায় ওই ছাত্রদল নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।


বহিষ্কৃত মো. রিজভী (২৪) শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের মনির হোসেনের ছেলে।


এ ঘটনায় রিজভী, তার বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারকে আসামি করে ভুক্তভোগী কলেজ ছাত্রীর পরিবার সোমবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলে শ্রীপুর থানার ওসি শাহিনুর আলম জানিয়েছেন।


তথ্যসূত্র বিডিনিউজ