শনিবার, আগস্ট ২২, ২০২৬

তিন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

WP Import ১৩ ডিসেম্বর ২০২৫ ০১:৩৭ অপরাহ্ন জাতীয়
WP Import ১৩ ডিসেম্বর ২০২৫ ০১:৩৭ অপরাহ্ন
তিন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
তিন রাজনৈতিক দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (ফাইল ছবি)

সোনার দেশ ডেস্ক :


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।
বৈঠকে তিনটি রাজনৈতিক দলের দুইজন করে প্রতিনিধি অংশ নিয়েছেন। বৈঠকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে।

বিএনপির পক্ষে প্রতিনিধিদলের সদস্যরা হলেন- স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামীর পক্ষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের; এবং এনসিপির পক্ষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বৈঠকে অংশ নেন।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন