বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

নাশতার সময় গলায় ডিম আটকে প্রাণ গেল তরুণীর

সোনার দেশ ডেস্ক ০৫ অক্টোবর ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৫ অক্টোবর ২০২৬ ১০:৪৫ অপরাহ্ন
নাশতার সময় গলায় ডিম আটকে প্রাণ গেল তরুণীর

ঠাকুরগাঁওয়ে নাশতা করার সময় গলায় ডিম আটকে হাবিবা খানম তিশা (২২) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে সদর উপজেলার লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পথে মুন্সিরহাট এলাকায় তাঁর মৃত্যু হয়।


মৃত হাবিবা খানম তিশা লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। তিনি এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী।


পরিবারের পক্ষ জানানো হয়েছে, তিশা দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতার কারণে তিনি খাবারও কম খেতেন।


তিশার ভাই আনোয়ার হোসেন বলেন, ‘সকালে পরিবারের সঙ্গে নাশতা করার সময় তিশা ডিম খাচ্ছিল। এ সময় ডিমটি তাঁর গলায় আটকে যায়। এতে শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত অটোরিকশায় করে সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু পথে মুন্সিরহাট এলাকায় পৌঁছালে তাঁর মৃত্যু হয়।’


তথ্যসূত্র: আজকাল অনলাইন