বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

সোনার দেশ ডেস্ক ০৮ অক্টোবর ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৮ অক্টোবর ২০২৬ ০৯:৪৭ অপরাহ্ন
ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার, দল থেকে বহিষ্কার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় যুবদল নেতা জুবায়ের আল হাসান রাসেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।


গ্রেপ্তারের পর রাসেলকে দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।


মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


বুধবার (৭ অক্টোবর) সকালে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।


গ্রেপ্তার অন্য ব্যক্তি হলেন- দক্ষিণ মনোহরপুর এলাকার মৃত আব্দুল শুক্কুর হাওলাদারের ছেলে মো. কামাল হোসেন নয়ন (৩৩)।


আর রাসেল রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি জেলা সদরের জালিয়াবাড়ী এলাকার মৃত বাবুল হাওলাদারের ছেলে।


পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণ মনোহরপুর এলাকায় অভিযান চালায় রাজাপুর থানা পুলিশ। এ সময় রাসেল ও নয়নকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।


এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। বুধবার সকালে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।


রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, গ্রেপ্তার ওই দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।


এদিকে রাসেলের গ্রেপ্তারের পর তাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল। বুধবার কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে দেওয়া বহিষ্কারাদেশে বলা হয়, আইনশৃঙ্খলা ও সাংগঠনিক পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. জুবায়ের আল হাসান রাসেলকে রাজাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের পদসহ দলের প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।


তথ্যসূত্র: বাংলানিউজ