বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

দেবী দুর্গা: আসবেন ঘোড়ায় চেপে, যাবেন নৌকায়

সোনার দেশ ডেস্ক ০৯ অক্টোবর ২০২৬ ০৯:৩১ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ০৯ অক্টোবর ২০২৬ ০৯:৩১ অপরাহ্ন
দেবী দুর্গা: আসবেন ঘোড়ায় চেপে, যাবেন নৌকায়
এআই দিয়ে তৈরিকৃত ছবি

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার প্রস্তুতি পুরোদমে চলছে। আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ পূজার সূচনা হবে। এর আগে শনিবার (১০ অক্টোবর) পালিত হবে মহালয়া বা সর্বপিতৃ অমাবস্যা। মহালয়া পিতৃপক্ষের (পূর্বপুরুষদের স্মরণে নিবেদিত কৃষ্ণপক্ষ) সমাপ্তি এবং দেবীপক্ষের (শুভ পক্ষ) সূচনার বার্তা বয়ে আনে।


হিন্দুধর্মাবলম্বীরা পূজা ও ব্রাহ্মণদের বস্ত্রদানের মাধ্যমে তাদের প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করবেন। এই দিনেই দেবী দুর্গা কৈলাসে তার আবাস থেকে মর্ত্যলোকে পিত্রালয়ের উদ্দেশে যাত্রা শুরু করেন।


এ বছর দেবী ঘোড়ায় চড়ে মর্ত্যে আসবেন এবং নৌকায় চড়ে বিদায় নেবেন বলে জানিয়েছেন ধর্মাবলম্বীরা। তথ্য অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা হবে। এরপর মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমী পেরিয়ে ২১ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে এর সমাপ্তি ঘটবে।


তথ্যসূত্র: রাইজিংবিডি