বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

দরজা ভেঙে পুলিশ কর্মকর্তার বাড়িতে ঢুকে দুর্র্ধষ ডাকাতি

সোনার দেশ ডেস্ক ১০ অক্টোবর ২০২৬ ০১:১২ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১০ অক্টোবর ২০২৬ ০১:১২ অপরাহ্ন
দরজা ভেঙে পুলিশ কর্মকর্তার বাড়িতে ঢুকে দুর্র্ধষ ডাকাতি

চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িকে দুর্র্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নে মধ্যম ওয়াহেদপুর শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন ওই বাড়ি পরিদর্শন করেছেন।

পুলিশের অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার (সশস্ত্র) মতিন উল্লাহ জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে ঘরের দরজা ভেঙে মুখোশ পরিহিত ১০-১২ জনের একটি ডাকাতদল অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ফেলে। এরপর আলমারি ও নারীদের পরিহিত ৫ ভরি ৮ আনা স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এছাড়া ২টি এন্ড্রয়েড মোবাইল ফোন, সিসি ক্যামেরার মনিটর ডিভাইস, ওয়াইফাই রাউটার, কম্পিউটার, মনিটর, সিপিইউ, ১টি বাটন মোবাইল, নগদ নগদ ৪০ হাজার টাকাসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল কর্মকার জাগো নিউজকে বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে ডাকাতির ঘটনা সংঘটিত হয়। খবর পেয়ে ওসি মহোদয়সহ আমরা ওই বাড়িতে ছুটে যাই। এ ঘটনায় এখনো মামলা হয়নি। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশ কাজ করছে।

তথ্যসূত্র: জাগোনিউজ