বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত

সোনার দেশ ডেস্ক ১০ অক্টোবর ২০২৬ ০৯:৩৫ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১০ অক্টোবর ২০২৬ ০৯:৩৫ অপরাহ্ন
সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত

সরকারি চাকরিজীবীদের জন্য ৪২ ধরনের ভাতা ও সুবিধা আয়করমুক্ত রাখা হয়েছে। তবে সরকারি কর্মচারীদের মূল বেতন, উৎসব ভাতা ও বোনাস করযোগ্য আয়ের অন্তর্ভুক্ত।


জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ২০২৬-২৭ অর্থবছরের আয়কর নির্দেশিকা অনুযায়ী, এসব ভাতা ও সুবিধার ওপর নির্ধারিত শর্তে কর দিতে হবে না।


সরকারি চাকরিজীবীরা মূল বেতনের পাশাপাশি চাকরির ধরন ও দায়িত্ব অনুযায়ী বিভিন্ন ভাতা পেয়ে থাকেন।


আয়কর নির্দেশিকা অনুযায়ী, করমুক্ত ভাতা ও সুবিধার তালিকায় রয়েছে- চিকিৎসা ভাতা, নববর্ষ ভাতা, বাড়িভাড়া ভাতা, শ্রান্তি ও বিনোদন ভাতা, শিক্ষা সহায়ক ভাতা, কার্যভার ভাতা, পাহাড়ি ভাতা, ভ্রমণ ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, পোশাক ভাতা, আপ্যায়ন ভাতা, ধোলাই ভাতা, বিশেষ ভাতা, প্রেষণ ভাতা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানে প্রেষণ ভাতা, জুডিশিয়াল ভাতা, চৌকি ভাতা, ডোমেস্টিক এইড অ্যালাউয়েন্স, ঝুঁকি ভাতা, অ্যাকটিং অ্যালাউন্স, মোটরসাইকেল ভাতা, আর্মরার অ্যালাউন্স, নিঃশর্ত যাতায়াত ভাতা, টেলিকম অ্যালাউন্স, ক্লিনার অ্যালাউন্স, ড্রাইভার অ্যালাউন্স, মাউন্টেড পুলিশ অ্যালাউন্স, পিবিএক্স অ্যালাউন্স, সশস্ত্র শাখা ভাতা, বিউগলার অ্যালাউন্স, নার্সিং অ্যালাউন্স, দৈনিক বা খোরাকি ভাতা, ট্রাফিক অ্যালাউন্স, রেশন মানি, সীমান্ত ভাতা, ব্যাটম্যান ভাতা, ইন্সট্রাকশনাল অ্যালাউন্স, নিযুক্তি ভাতা, আউটফিট ভাতা এবং গার্ড পুলিশ ভাতা।


তবে এসব ভাতা করমুক্ত হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য বিধি ও শর্ত অনুসরণ করতে হবে।


আয়কর দিতে হবে যে সব আয়ে


এনবিআরে আয়কর নির্দেশিকা অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের মূল বেতন, উৎসব ভাতা ও বোনাসের ওপর নির্ধারিত নিয়মে আয়কর দিতে হবে।


অর্থাৎ, সব ধরনের ভাতা করমুক্ত হলেও চাকরিজীবীদের সব আয় করের আওতার বাইরে নয়। আয়কর রিটার্ন দাখিলের সময় কোন আয় করযোগ্য এবং কোন ভাতা করমুক্ত, তা সংশ্লিষ্ট অর্থবছরের নির্দেশিকা অনুযায়ী নির্ধারণ করা জরুরি।


তথ্যসূত্র: বাংলানিউজ