বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা

সোনার দেশ ডেস্ক ১১ অক্টোবর ২০২৬ ১২:৫৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১১ অক্টোবর ২০২৬ ১২:৫৪ অপরাহ্ন
মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা
পুশইন চেষ্টার শিকার ছয়জন

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে পুশইনের চেষ্টার শিকার ছয়জনকে ফেরত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।  রোববার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিজিবির বাধার মুখে তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।


বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার ভোরে সীমান্তের ১৩৭ নম্বর পিলারের পাশ দিয়ে ছয়জনকে বাংলাদেশের ভূখণ্ডে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। এ সময় বিজিবি সদস্যরা শক্ত প্রতিরোধ গড়ে তোলেন। পুশইনের শিকার ওই ছয়জনের মধ্যে চারজন নারী ও দুজন পুরুষ ছিলেন।


রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার বিলাল হোসেন জানান, ভোরের দিকে সীমান্তের ১৩৭ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে কয়েকজনকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেখা যায়। সে সময় কুয়াশাচ্ছন্ন পরিবেশ ছিল। গ্রামবাসীদের সহায়তায় বিজিবির টহল দল তাদের প্রতিহত করে। কোনোভাবেই তাদের বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেওয়া হয়নি।


তিনি আরো জানান, পরে সকাল সাড়ে ৮টার দিকে বিএসএফ ছয়জনকে ফিরিয়ে নেয়। সীমান্তের গেট দিয়ে তাদের একটি অটোরিকশায় তুলে ভারতীয় সীমান্তের দিকে নিয়ে যেতে দেখা যায়। পরে অটোরিকশাটি বিএসএফ ক্যাম্প ত্যাগ করে।


তথ্যসূত্র: রাইজিংবিডি