ইউপি ভোট পাঁচ ধাপে, শুরু ২১ জানুয়ারি
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি, বৃহস্পতিবার।
সোমবার (১২ অক্টোবর) ১৩ তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এই তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি বলেন, চার হাজার ৩০০ এর মতো ইউপির ভোট ২৭ মের মধ্যে সম্পন্ন হবে।
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ২১ জানুয়ারি, ৪ ফেব্রুয়ারি, ২৯ এপ্রিল, ১৩ মে এবং ২৭ মে- এ মোট পাঁচটি ধাপে ইউপি নির্বাচন হবে। প্রতিটি তারিখই বৃহস্পতিবার পড়েছে।
আমরা চেষ্টা করেছি বৃহস্পতিবার, রোববারের মধ্যে সীমিত থাকতে। আল্টিমেটলি যেটা দেখা গেছে, সবগুলোই বৃহস্পতিবার হয়েছে।
তিনি আরও বলেন, সব জেলাতেই শুরু করব একসঙ্গে। আশা করছি, সেই ক্ষেত্রে আমরা সদর উপজেলাগুলোকে অগ্রাধিকার দেব। অন টপ অফ দ্যাট, যে ইউনিয়ন পরিষদগুলো ম্যাচিউর হয়ে গেছে বা ওভারডিউ হয়ে গেছে, বেশিদিন হয়ে যাচ্ছে, সেগুলো অগ্রাধিকার পাবে। আর সাবসিকোয়েন্টলি (পরে) আমরা চেষ্টা করব অ্যালফাবেটিক্যালি (বর্ণানুক্রমিকভাবে) সাজাতে।
তথ্যসূত্র: বাংলানিউজ