বুধবার, অক্টোবর ১৪, ২০২৬

সারাদেশে দুদিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

সোনার দেশ ডেস্ক ১২ অক্টোবর ২০২৬ ১০:১০ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ১২ অক্টোবর ২০২৬ ১০:১০ অপরাহ্ন
সারাদেশে দুদিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

দেশের বাজারে দুদিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড। 


সংগঠনের ঘোষণা অনুযায়ী, আগামী বৃহস্পতি ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারাদেশে সব গ্যাসের দোকান বন্ধ থাকবে।


সোমবার (১২ অক্টোবর) সমিতির সভাপতি সেলিম খান রাজধানীর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। 


তিনি জানান, এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে তারা দুদিন বিক্রি বন্ধ রাখবেন।


সভাপতি বলেন, গ্যাস সিলিন্ডারের দাম ও সাপ্লাই নিয়ে বারবার হয়রানির শিকার হচ্ছেন ব্যবসায়ীরা। এসবের প্রতিবাদে আগামী বৃহস্পতি ও শুক্রবার সব দোকান বন্ধ থাকবে।


এলপি গ্যাস ব্যবসায়ীদের যেসব দাবি দাওয়া আছে, সেগুলো মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।


সর্বশেষ গত ৪ অক্টোবর দেশের বাজারে বাড়ানো হয় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম।


নতুন দাম অনুযায়ী, ১২ কেজির সিলিন্ডার ২৫২ টাকা বাড়িয়ে এক হাজার ৮৩৭ টাকা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।


তথ্যসূত্র: বাংলানিউজ