শনিবার, আগস্ট ২২, ২০২৬

আটঘরিয়ায় বিএনপির দুই প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব সড়ক দুর্ঘটনায় আহত

WP Import ১০ ডিসেম্বর ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ন
WP Import ১০ ডিসেম্বর ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ন
আটঘরিয়ায় বিএনপির দুই প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব সড়ক দুর্ঘটনায় আহত
আটঘরিয়ায় বিএনপির দুই প্রার্থী শিমুল বিশ্বাস ও হাবিব সড়ক দুর্ঘটনায় আহত


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :


পাবনার ঈশ্বরদী-আটঘরিয়া (পাবনা-৪) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও পাবনা সদর (পাবনা-৫) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পাবনার আটঘরিয়া উপজেলার ঘাটপাড়া এলাকায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা অল্পের জন্য প্রানে বেঁচে গেছেন।

গাড়ি বহরে থাকা হাবিবুর রহমান হাবিবের ছোট ভাই বিপুল হোসেন বুদু জানান, আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়ন বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আয়োজিত দোয়া মাহফিলে যাওয়ার পথে ঘাটপাড়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক শিমুল বিশ্বাস ও হাবিবুর রহমান হাবিবকে বহন করা প্রাইভেট কারকে সজোরে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়।

এতে বিএনপি মনোনীত পাবনা-৪ ও পাবনা-৫ আসনের দুই প্রার্থী হাবিবুর রহমান হাবিব ও অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রাইভেট কারের চালক এনামুল হোসেন মারাত্মক আহত হন। তাদের পা মারাত্মকভাবে জখম হয়েছে বলে জানা গেছে। আহতরা পাবনা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।