সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ গড়তে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

সোনার দেশ ডেস্ক ২৬ অক্টোবর ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন জাতীয়
সোনার দেশ ডেস্ক ২৬ অক্টোবর ২০২৬ ০৯:৫৪ অপরাহ্ন
‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ গড়তে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার টোকিওতে জাইকার প্রেসিডেন্ট তানাকা আকিহিকোর সঙ্গে বৈঠক করেন। ছবি: পিএমও

বাংলাদেশে একটি ‘প্রযুক্তি ও উদ্ভাবনী নগরী’ প্রতিষ্ঠায় জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


টোকিওতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট তানাকা আকিহিকোর সঙ্গে বৈঠকে সরকারপ্রধান এ সহযোগিতার প্রস্তাব দেন।


সোমবার স্থানীয় সময় বিকাল সোয়া ৫টার দিকে ইম্পেরিয়াল হোটেলে এ বৈঠক হয় জানিয়ে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বলেন, “বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ–জাপান দক্ষতা উন্নয়ন অংশীদারত্ব, একটি প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠা এবং কৃষির আধুনিকায়ন, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতে সহযোগিতা সম্প্রসারণের প্রস্তাব তুলে ধরা হয়েছে।


“বৈঠকে বাংলাদেশের বর্তমান উন্নয়ন অগ্রাধিকার বিবেচনায় জাপানের কাছ থেকে সহজ শর্তে ঋণসহায়তা অব্যাহত রাখা এবং কারিগরি সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ করা হয়েছে। বৈশ্বিক জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি বিবেচনায় গত বছরের মতো দেশের জ্বালানি চাহিদা ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাজেট সহায়তা প্রদানের অনুরোধ জানানো হয়েছে।”


তথ্যসূত্র: বিডিনিউজ