বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর

সোনার দেশ ডেস্ক ২৮ অক্টোবর ২০২৬ ০৯:৩৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সোনার দেশ ডেস্ক ২৮ অক্টোবর ২০২৬ ০৯:৩৭ অপরাহ্ন
আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর
ছবি: সংগৃহীত

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকিরের অফিস কক্ষে ঢুকে তাকে মারধরের অভিযোগ উঠেছে। বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কর্মীরা দলবদ্ধভাবে এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।


বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে আইইডিসিআরের প্রধান কার্যালয়ে পরিচালকের কক্ষে এ ঘটনা ঘটে।সূত্র জানায়, ঘটনার সময় পরিচালক অধ্যাপক কাজী আহমেদ নিজের কক্ষে কয়েকজনের সঙ্গে বৈঠক করছিলেন। এ সময় হঠাৎ ৮ থেকে ৯ জন ব্যক্তি তার কক্ষে প্রবেশ করেন। এরপর তারা তাকে চেয়ার থেকে টেনেহিঁচড়ে তুলে মারধর শুরু করেন।


এ ঘটনা স্বীকার করে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ গণমাধ্যমকে বলেন, ‘ওর (কাজী আহমেদ) তো কিছু দোষ আছে।’ কী দোষ- জানতে চাইলে তিনি দাবি করেন, বর্তমান সরকারের আমলে অধ্যাপক কাজী আহমেদ কীভাবে সাবেক পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরার সঙ্গে নিজ অফিসে বৈঠক করেন?


এ বিষয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকি জানান, তিনি এ ঘটনায় প্রাতিষ্ঠানিক ও দাপ্তরিকভাবে যথাযথ ব্যবস্থা নিচ্ছেন।


তথ্যসূত্র: জাগোনিউজ