হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবা প্রাপ্তি বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর সেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে রাজশাহীতে ‘হিজড়া ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সেবা প্রাপ্তি বিষয়ক অ্যাডভোকেসি সভা’ অনুষ্ঠিত হয়। সভাটি বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও দিনের আলো হিজড়া সংঘ যৌথভাবে আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ইশা।
বিশেষ অতিথি ছিলেন মো. শরিফুল ইসলাম খান, জেলা লিগ্যাল এইড অফিসার, রাজশাহী এবং ডা. তামান্না কবির, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, রাজশাহী।
এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারজানা ফেরদৌস, সহকারী পরিদর্শক, জেলা শিক্ষা অফিস, নার্গিস আক্তার, উপ-সহকারী নিয়ন্ত্রক, জেলা সমবায় কার্যালয়; ড. আব্দুল আলিম, প্রফেসর, আইন বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। প্রকৌ: মো. আব্দুর রহিম, অধ্যক্ষ, টিটিসি, রাজশাহী, মোছা. রহিমা রওনক, প্রোগ্রাম অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তর, রাজশাহী; মো.তরিকুজ্জামান, প্রতিনিধ জেলা সমাজসেবা কার্যালয়, রহিমা খাতুন সিনিয়র স্টাফ নার্স ও সি সি ওয়ার্ড,রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওর প্রতিনিধিরা।
সভায় বিভিন্ন এনজিও, সাংবাদিক, ইউসেপ, মহিলা পরিষদ, ব্লাস্টসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। এছাড়া রাজশাহী বিভাগের হিজড়া গুরু হীরা ও কণিকা, দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক, নাগরিকতা প্রকল্পের ফোকাল সুলতানা আহমেদ সাগরিকা, ফিল্ড কো-অর্ডিনেটর নাহিদা পারভীন এবং চেঞ্জ মেকাররা উপস্থিত ছিলেন।