বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

কানসাট আমবাজারের সময় দীর্ঘ হচ্ছে

শিবগঞ্জ প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ ১০:১৬ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
শিবগঞ্জ প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ ১০:১৬ অপরাহ্ন
কানসাট আমবাজারের সময় দীর্ঘ হচ্ছে

এশিয়া মহাদেশের বৃহত্তম কানসাট আমবাজারের সময় দিনদিন দীর্ঘ হচ্ছে। যা অচিরেই বারোমাসি বাজারে পরিণত হতে যাচ্ছে। প্রতিবছর অতিরিক্ত সেপ্টেম্বর মাসেই আমেরবাজার শেষ হয়েযায়। অর্থাৎ সেপ্টেম্বর মাসের পরে আর কানসাটে বাজারে আম কেনাবেচা হতো। কিন্তু এবার অক্টোবর শেষের দিকেও রীতিমত আমের বাজার বসছে এবং আম কেনাবেচা হচ্ছে। আমচাষীর বলছে এখন বারোমাসই আম কেনা বেচা হবে। কারণ এখন বারোমাসই আমের চাষ হচ্ছে বছরে কম পক্ষে তিনবার আম ধরছে। ফলে এখন বারোমাসই কানসাট বাজারে আম কেনাবেচা হচ্ছে। বর্তমানে ও কানসাট আমবাজারে আম কেনাবেচা হচ্ছে এবং আম বিক্রেতার সবোর্চ্চ দাম পাচ্ছে । সরজমিনে কানসাট আম বাজারে আম বিক্রেতা গোমস্তাপুর থেকে আগত আকবর আলি  জানান আমি সাত ক্যারেট হিমসাগর/কল্যানভোগ আমি নিয়ে এসেছি। ওজন প্রায় তিন মণ হবে। দাম চেয়েছি ২০ হাজার টাকা মণ। ক্রেতা  ১৬ হাজার টাকা বলছে। তবে মণ প ্রতি  ১৮ হাজার টাকা হলে দিবে দিবো।


আমার বাগানে আরো ৩০ ক্যারেট অর্থাৎ ১‘৫মণ আম আছে। যা আরো একমাস থাকবে। তিনি আরো জানান আমি লেখাপড়া শেষ করে চাকুরীর পিছনে না ছুটে ১৬ বিঘা জমি বিঘাপ্রতি বাৎসরিক বর্গা নিয়ে প্রায় ২০ লাখ খরচ করে কানিমন ও হিস সাগর আমের চাষ করেছি। প্রায় ১২ লাখ টাকার আম বিক্র্যী করেছি। আরো প্রায় আড়াই লাখ টাকা বাকী আম বিক্রী করে পাবো। তিনি আরো বলেন আমার পরিবার প্রায় ৪০ বছর ধরে আমের চাষ ও ব্যবসা করে। তবে পূর্বে আধুনি প্রযুক্তি না থাকায় তেমন লাভ করতে পারা যায়নি।   আমার স্বপ্ন আমি একজন ভাল আমচাষী হবো এবং আমার সাথে সাথে অনেকজন কে স্বাবলম্বী করবো। তিনি আরো বলেন এখন বছরে কয়বার আম ধরবে তা নির্ভর করে বাগান পরিচর্চার ওপার। ভবানীপুর গ্রামের আব্দুল কারিম জানান আমি  ১০ ক্যারেট অর্থাৎ পাঁচমণ আশ্বিনা আম নিয়ে এসেছি। দাম চেযেছি ১০৫০০ টাকা মণ প্রতি। ক্রেতা ৯০০০ টাকা বলেছে। মণপ্রতি  ১০ হাজার টাকার নীচে বিক্রী করবো না। আমার বাগানে আরো  ৩০ ক্যারেট আশ্বিনা আম আছে। যা কমপক্ষে ১৫দিন থাকবে। তিনি আরো বলেন, আমার বাগানে বছরে তিনবার আশ্বিনা আম আসে। সুযোগ বুঝে পরিচর্চা করতে হবে।