বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

সান্তাহারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলমের সহায়তা কর্মসূচি

আদমদীঘি প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ ১০:১৭ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
আদমদীঘি প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ ১০:১৭ অপরাহ্ন
সান্তাহারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলমের সহায়তা কর্মসূচি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অসহায় ও প্রতিবন্ধী মানুষের মধ্যে হুইলচেয়ার, সেলাই মেশিন ও ক্রাচ বিতরণ করা হয়েছে। সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল আলমের ব্যক্তিগত অর্থায়নে এ সহায়তা কর্মসূচির আয়োজন করা হয়।


বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টায় সান্তাহার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


৭ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মানিক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল ও মামুনুর রশিদ মামুন এবং সান্তাহার পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ।


এ ছাড়া বক্তব্য দেন সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মাহমুদ ও শাহজাহান আলম স্বপন, ৭ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মুকুল হোসেন, সান্তাহার পৌর শ্রমিক দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব হোসেন চুট্টু, সান্তাহার শহীদ আহসানুল হক ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুম শাহারিয়া এবং ছাত্রনেতা ফাহমিদ বিন রফিকসহ স্থানীয় নেতাকর্মীরা।