বুধবার, অক্টোবর ২৮, ২০২৬

মোহনপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মোহনপুর প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ ১০:১৯ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
মোহনপুর প্রতিনিধি ২৮ অক্টোবর ২০২৬ ১০:১৯ অপরাহ্ন
মোহনপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীর মোহনপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ, অবৈধ জাল দিয়ে মাছ শিকার এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আইনশৃঙ্খলা কমিটির উপদেষ্টা ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা।


সভায় মাদক নিয়ন্ত্রণ, সার বিতরণে শৃঙ্খলা, পুকুর সংস্কার, জমির শ্রেণি পরিবর্তন, অবৈধ কারেন্ট জালের ব্যবহার, নদীতে অবৈধ সুতির জাল দিয়ে মাছের প্রজনন ব্যাহত করা এবং মোহনপুরে ‘ম্যাগনেট গ্রুপ’ নামে পরিচিত কিশোর গ্যাংয়ের বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া মোহনপুর সরকারি উচ্চবিদ্যালয়ের গেট নির্মাণের বিষয়টিও আলোচনায় উঠে আসে।


সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবাশীষ রায়, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খন্দকার সাগর আহম্মেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আরজুমান্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী তারিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম এবং সমবায় কর্মকর্তা আনিছা দেলোয়ারা আঞ্জু।


এ ছাড়া জাহানাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রশিদ, ঘাসিগ্রাম ইউনিয়নের প্রতিনিধি আমিনুল ইসলাম, মোহনপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার, মোহনপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহীন সাগর এবং কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুত্তাকিন আলম সোহেলসহ কমিটির সদস্যরা সভায় অংশ নেন।


সভায় আলোচিত বিষয়গুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা প্রদান করেন সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন।