বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬

পুঠিয়ায় ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সংবাদ বিজ্ঞপ্তি ২৮ অক্টোবর ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ২৮ অক্টোবর ২০২৬ ১০:৩৩ অপরাহ্ন
পুঠিয়ায় ৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ দীন মোহাম্মদ অন্তর (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার খুটিপাড়া পোল্লাপুকুর এলাকায় একটি ডালের মিলের পেছনে ফাঁকা জায়গা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার দীন মোহাম্মদ অন্তর রাজশাহীর বেলপুকুর থানার ভাংড়া গ্রামের সাবান আলীর ছেলে।


জেলা পুলিশের তথ্য অনুযায়ী, জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, খুটিপাড়া পোল্লাপুকুর এলাকায় একটি ডালের মিলের পেছনে এক ব্যক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন।


পরে রাত ৮টা ২৫ মিনিটের দিকে সেখানে অভিযান চালায় ডিবি পুলিশের দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে রাত ৯টার দিকে তাঁকে আটক করা হয়।


পুলিশ জানায়, আটকের পর তাঁর দেহ তল্লাশি করে একটি পুরোনো সাদা বাজারের ব্যাগের ভেতর থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।


এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা করা হয়েছে।