শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, বাল্যবিয়ে-মাদক ও সার সংকট নিয়ে আলোচনা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাল্যবিয়ে, মাদক নিয়ন্ত্রণ, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষকদের সার সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা ডা. কেরামত আলী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, থানা পুলিশ ও বিজিবির প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় বাল্যবিয়ে প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কৃষকদের প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।