রাবির ১১ হলে ডিপ ফ্রিজ দিল সম্মিলিত শিক্ষার্থী জোট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছেলেদের ১১টি আবাসিক হলে একটি করে ডিপ ফ্রিজ দিয়েছে রাকসু নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট। বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবন প্রাঙ্গণে আয়োজিত এক কর্মসূচিতে হল সংসদগুলোর প্রতিনিধিদের কাছে ফ্রিজগুলো হস্তান্তর করা হয়।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাহিদা ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রিজগুলো রাকসুর তহবিলের অর্থে কেনা হয়নি; বিভিন্ন জায়গা থেকে স্পনসর সংগ্রহ করে এগুলোর ব্যবস্থা করা হয়ে
রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ বলেন, “আবাসিক হলগুলোতে খাবার সংরক্ষণের জন্য ফ্রিজের দীর্ঘদিনের চাহিদা ছিল। ছাত্রদের হলগুলোতে ফ্রিজ না থাকায় সম্মিলিত শিক্ষার্থী জোটের পক্ষ থেকে নিজস্ব উদ্যোগে ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে। প্রথম ধাপে ছাত্রদের সব হলে ফ্রিজ দেওয়া হচ্ছে। পরবর্তী ধাপে ছাত্রীদের হলগুলোতেও ফ্রিজ দেওয়ার চেষ্টা করব। রাকসুর মেয়াদ শেষ হলেও শিক্ষার্থীদের কল্যাণে ছাত্রশিবিরের পক্ষ থেকে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে
রাকসুর এজিএস ছালমান ছাব্বির বলেন, “শিক্ষার্থীদের প্রতি আমাদের অন্যতম অঙ্গীকার ছিল প্রতিটি আবাসিক হলে ডিপ ফ্রিজ উপহার দেওয়া। আলহামদুলিল্লাহ, সেই অঙ্গীকার বাস্তবায়ন করতে পেরেছি। তবে এসব ফ্রিজ সব শিক্ষার্থীর জন্য যথেষ্ট না-ও হতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও ফ্রিজ দেওয়ার বিষয়ে অঙ্গীকার করেছে। আমরা শিক্ষার্থীদের দেখাতে চাই, সদিচ্ছা ও সৎ নিয়ত থাকলে অনেক কিছুই সম্ভব
শাহ মখদুম হলের ভিপি শামীম পাটোয়ারী বলেন, “গত বছরের ১৬ অক্টোবর হল ও রাকসু নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় অর্জনের পর থেকে আমরা হল ও ক্যাম্পাসে কাজ করার চেষ্টা করছি। আমাদের তহবিল সীমিত ছিল। ইশতেহার অনুযায়ী, হলগুলোতে ফ্রিজ দেওয়ার উদ্যোগ নিয়েছি। এ মাসের শুরুতে হল সংসদগুলোর পক্ষ থেকে উপাচার্যের কাছে ফ্রিজ, জিমনেসিয়াম ও কম্পিউটার ল্যাবের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছিল। প্রশাসন বা রাকসুর তহবিল থেকে অর্থের ব্যবস্থা না হলেও নিজস্ব উদ্যোগে স্পনসর সংগ্রহ করে ফ্রিজ দেওয়ায় রাকসুকে ধন্যবাদ জানাই
রাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হাফেজ মেহেদী হাসান বলেন, “আমাদের ইশতেহার ও শিক্ষার্থীদের দীর্ঘদিনের চাওয়া ছিল প্রতিটি হলে একটি করে ডিপ ফ্রিজ দেওয়া। এ লক্ষ্যে সম্মিলিত শিক্ষার্থী জোটের রাকসু নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলেন। প্রশাসন ফ্রিজ দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত হয়তো ব্যবস্থা হয়নি
তিনি আরও বলেন, “আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে স্পনসর সংগ্রহ করেছি এবং শিক্ষার্থীদের জন্য ডিপ ফ্রিজের ব্যবস্থা করেছি। ইসলামী ছাত্রশিবির অতীতেও শিক্ষার্থীদের পাশে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয়ের যেকোনো সংকট ও প্রয়োজনে শিক্ষার্থীদের পাশে থাকবে
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ, রাকসুর এজিএস ছালমান ছাব্বির, রাবি শাখা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক হাফেজ মেহেদী হাসান, হল সংসদ ও রাকসুর নেতৃবৃন্দ এবং ছাত্রশিবিরের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।