তফসিলের আগে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাত

সোনার দেশ ডেস্ক :
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার আগে ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করবে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।
একজন নির্বাচন কমিশনার বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “১০ ডিসেম্বর মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাত হবে। এর দুয়েকদিনের
মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে।”
ফেব্রুয়ারিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথা আগেই জানিয়েছিল নির্বাচন কমিশন। তার আগে ৭ ডিসেম্বর তফসিল নিয়ে কমিশন সভা রয়েছে।
তথ্যসূত্র: বিডিনিউজ