শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

নগরীতে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

সংবাদ বিজ্ঞপ্তি ১২ নভেম্বর ২০২৬ ১০:২০ অপরাহ্ন রাজশাহী অঞ্চল
সংবাদ বিজ্ঞপ্তি ১২ নভেম্বর ২০২৬ ১০:২০ অপরাহ্ন
নগরীতে মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

রাজশাহী মহানগরীর কাটাখালীতে মাদক সেবনরত অবস্থায় জনি (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেছেন।


বুধবার (১১ নভেম্বর) কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। স্থানীয় লোকজনের সহায়তায় কাটাখালী থানা পুলিশ তাঁকে মাদক সেবনরত অবস্থায় আটক করে।


দণ্ডপ্রাপ্ত জনি সাহাপুর গ্রামের আজিজুল হুদার ছেলে।


রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) জানিয়েছে, মাদকসংক্রান্ত অপরাধ দমনে মহানগরীতে নিয়মিত অভিযান ও আইনানুগ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।