বদলগাছীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও সুধী সমাবেশ
নওগাঁর বদলগাছী উপজেলার মুক্তিনগর দাখিল মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি।
সমাবেশে বক্তব্য দেন সাবেক সহকারী শিক্ষক সানোয়ার হোসেন, মাদ্রাসার সুপার মো. আনোয়ার হোসেন, সহকারী সুপার মো. আহসান হাবিব ও সহকারী শিক্ষক মো. মনিরুজ্জামান।
সমাবেশের শুরুতে প্রধান অতিথি মাদ্রাসায় ব্র্যাকের ওয়াশ কর্মসূচির আওতায় নবনির্মিত পাইপড ওয়াটার সাপ্লাই সিস্টেম, হাইজিন কর্নার ও ছাত্রীদের ল্যাট্রিন উদ্বোধন করেন।