জলবায়ু পরিবর্তনে সবুজ হয়ে উঠছে আফ্রিকার মরুভূমি
জলবায়ু পরিবর্তনে সবুজ হয়ে উঠছে আফ্রিকার কিছু মরুভূমি। এর মধ্যে অন্যতম বিশ্বের বৃহত্তম হ্রদ লেক চাদ। চাদ, ক্যামেরুন, নাইজার ও নাইজেরিয়ার কোটি কোটি মানুষ এই হ্রদের ওপর নির্ভরশীল। তবে ১৯৬০ থেকে ১৯৯০-এর দশকের মধ্যে দীর্ঘস্থায়ী খরা এবং সেচকাজে পানি সরিয়ে নেওয়ায় হ্রদটির আয়তন ৯০ শতাংশ পর্যন্ত সংকুচিত হয়ে পড়েছিল। বৈশ্বিক উষ্ণায়ন এবং সাহারা মরুভূমির ক্রমাগত বিস্তারের কারণে মনে হয়েছিল, লেক চাদ হয়তো চিরতরে হারিয়েই যাবে।
কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টোটা। বর্তমানে লেক চাদে কয়েক দশকের তুলনায় অনেক বেশি পানি রয়েছে। বিশ্বব্যাংক এবং ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের এক নতুন গবেষণায় দেখা গেছে, ২০১২ সালের পর প্রায় এক দশকে হ্রদটির উন্মুক্ত জলভাগের আয়তন দ্বিগুণেরও বেশি বেড়েছে এবং ২০২৫ সালে ৮ হাজার ৩০০ বর্গকিলোমিটার ছাড়িয়েছে।
শুধু লেক চাদেই নয়, আফ্রিকার অযান্য বড় জলাশয়েগুলোতেও পানির স্তর বাড়ছে। ভিক্টোরিয়া, মালাউই, টাঙ্গানিকা এবং তুর্কানা—আফ্রিকার এই চারটি বিশাল জলাশয়ে সাম্প্রতিক বছরগুলোতে পানির স্তর উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যে তুর্কানা বিশ্বের বৃহত্তম স্থায়ী মরু-হ্রদ।
আফ্রিকার বৃহত্তম জলাভূমি ‘সাড মার্শেস’-এ পানির পরিমাণ এত বেড়েছে যে, দক্ষিণ সুদানের ভূপ্রকৃতি হয়তো স্থায়ীভাবেই বদলে গেছে।
আফ্রিকার ৫৪ দেশের মতোই প্রতিটি জলাশয়ের পরিস্থিতি ভিন্ন। তবে লেক চাদের মতো আপাতদৃষ্টিতে যেখানে পানি বাড়ার কথা ছিল না, সেখানে পানির স্তর বৃদ্ধি পাওয়া মহাদেশটির জলবায়ুগত ভবিষ্যতের দুটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে।
প্রথমত, আফ্রিকার বড় একটি অংশ অনেকের প্রত্যাশার চেয়ে অনেক বেশি আর্দ্র বা জলপূর্ণ হয়ে উঠতে পারে; বিশেষ করে যারা ১৯৭০ ও ৮০-র দশকের সাহেল অঞ্চলের ভয়াবহ খরার কথা মনে রেখেছেন তাদের জন্য।
দ্বিতীয়ত, জলবায়ু পরিবর্তন এই মহাদেশের বিভিন্ন অঞ্চলে ঠিক কীভাবে প্রভাব ফেলবে, তা অত্যন্ত অনিশ্চিত। অন্য যে কোনো অঞ্চলের তুলনায় হয়তো সেটি আরও বেশি অনিশ্চিত।
জলবায়ু পরিবর্তনের ফলে যে তীব্র অথচ পূর্বাভাস দেওয়া কঠিন এমন পরিস্থিতির সৃষ্টি হবে, তার সঙ্গে আফ্রিকানদের মানিয়ে নিতে সহায়তা করা এখন বড় অগ্রাধিকার। তুরস্কে চলমান জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন ‘কপ৩১’ (ঈঙচ৩১)-এ অংশগ্রহণকারী আফ্রিকান প্রতিনিধিরা এই বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছেন।
তথ্যসূত্র: দ্য ইকোনমিস্ট, জাগোনিউজ