বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

নজিরবিহীন কাণ্ড ঘটালেন চীনের প্রেসিডেন্ট

সোনার দেশ ডেস্ক ১৮ নভেম্বর ২০২৬ ০৯:২৮ অপরাহ্ন আন্তর্জাতিক
সোনার দেশ ডেস্ক ১৮ নভেম্বর ২০২৬ ০৯:২৮ অপরাহ্ন
নজিরবিহীন কাণ্ড ঘটালেন চীনের প্রেসিডেন্ট
ট্রাম্পকে স্বাগত জানান শি জিনপিং

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিমানবন্দরে নিজে স্বাগত জানিয়ে নজিরবিহীন ঘটনা ঘটালেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার সিএনএন এ তথ্য জানিয়েছে।


মার্কিন সংবাদমাধ্যমটি জানিয়েছে, চীনের শীর্ষ পদে থাকাকালীন সময়ে শি জিনপিং কখনোই কোনো সফররত মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বিমানবন্দরে যাননি। শিষ্টাচার বা প্রটোকলের বিষয়ে অত্যন্ত কঠোর চীন—এমন পরিস্থিতিতে শেনঝেনে লাল গালিচায় শি জিনপিংয়ের উপস্থিতি এটাই তুলে ধরে যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে চীন কতটা গুরুত্ব দেয়।


চলতি বছরের শুরুর দিকে, শি জিনপিং যখন বিমানে করে জয়েন্ট বেস অ্যান্ড্রুসে পৌঁছান, তখন ট্রাম্প নিজে গিয়ে তাকে স্বাগত জানিয়েছিলেন।


সাম্প্রতিক বছরগুলোতে চীনের কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী, সাধারণত রাষ্ট্রপ্রধান কোনো অতিথিকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান না।


বুধবার দিনের শুরুর দিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শেনঝেনে পৌঁছালে, শি জিনপিংয়ের অত্যন্ত প্রভাবশালী চিফ অব স্টাফ সাই চি তাকে স্বাগত জানান। এটি প্রোটোকলের দিক থেকে অস্বাভাবিক রকমের উচ্চপর্যায়ের একটি আয়োজন।


২০০৯ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন চীন সফরে যান, তখন শি জিনপিং বিমানবন্দরে গিয়ে তাকে স্বাগত জানিয়েছিলেন; তবে সেই সময়ে তিনি চীনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন।


তথ্যসূদ্র: রাইজিংবিডি