হামের উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু
সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। রবিবার (২২ নভেম্বর) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় এই মৃত্যুর ঘটনা ঘটে। তবে এই সময়ের মধ্যে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। একই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৮ জন।
স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজকে পর্যন্ত হামের উপসর্গে দেশে ১ হাজার ২৪৭ শিশুর মৃত্যুর হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ১ হাজার ৩৫২ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৬২ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের। মোট ১ হাজার ২৩৮ শিশু হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে।
১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ৫৩০ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে ২ লাখ ২০ হাজার ৭০৫ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৫৬ হাজার ৫৮৬ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ১৩৬ জনের।
তথ্যসূত্র: বালাট্রিবিউন