মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

সোনার দেশ ডেস্ক ২৪ নভেম্বর ২০২৬ ০১:২২ অপরাহ্ন বিনোদন
সোনার দেশ ডেস্ক ২৪ নভেম্বর ২০২৬ ০১:২২ অপরাহ্ন
শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে বগুড়ায় মারা গেছেন অভিনেতা সোহেল খান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


তার মৃত্যুর খবরটি সামাজিক মাধ্যমে জানিয়েছেন নসিব সিনেমার পরিচালক মোহাম্মদ ইকবাল। তিনি জানান, বগুড়ার হোটেল মম ইন-এ ‘নসিব’ সিনেমার শুটিংয়ের উদ্দেশ্যে অন্যান্য অভিনেতাদের সঙ্গে সোহেল খান অবস্থান করছিলেন। সোহেল খান ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন। এমন সময় অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে নেয়ার কিছুক্ষণ পর মৃত্যুবরণ করেন সোহেল খান। 


সোহেল খানের মৃত্যুর বিষয়ে এক ফেসবুক পোস্টে অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয় লেখেন,’ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠলো । রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ, আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হল। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল।’