শনিবার, আগস্ট ২২, ২০২৬

বাউয়েট ক্যাম্পাসে ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী

WP Import ১৩ নভেম্বর ২০২৫ ১১:৪৬ অপরাহ্ন জাতীয়
WP Import ১৩ নভেম্বর ২০২৫ ১১:৪৬ অপরাহ্ন

সংবাদ বিজ্ঞপ্তি:


নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ১৪তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) শিক্ষকমন্ডলী, কর্মকর্তা ও বিদায়ী ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালী ক্যাম্পাসের প্লাজা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ক্যাম্পাসে প্লাজায় ফিরে আসে। উক্ত র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব:), পরীক্ষা নিয়ন্ত্রক কর্নেল হ্লা হেন মং (অব.), সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব:), বিভাগীয় প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার, শিক্ষকমন্ডলি, কর্মকর্তাবৃন্দ, বিদায়ী শিক্ষার্থীবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মীগণ।

বাউয়েট প্লাজায় বিদায়ী শিক্ষার্থীদেরসহ সকলের জন্য সুখ, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দিবসটি স্মরণীয় করে রাখার জন্য ক্যাম্পাস প্রাঙ্গণে সবাই মিলে আলপনা আঁকা, সিগনেচার ফেস্ট, শাড়ী পাঞ্জাবী ডে পালন এবং গ্রুপ ফটোসেশনের মাধ্যমে নিজেদের ফ্রেইম বন্দী করে রাখে। সন্ধ্যায় বাউয়েট কালচারাল ক্লাব এবং “আফটার ম্যাথ” ব্যান্ড দলের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সমন্বয় করেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও ছাত্র কল্যাণ উপদেষ্টা মোঃ মাছুদার রহমান। এছাড়া বুধবার (১২ নভেম্বর) বিদায়ী ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট প্রদান ও গ্রাজুয়েশন ডিনারের আয়োজন করা হয়।#