শনিবার, আগস্ট ২২, ২০২৬

সরকারের সিদ্ধান্তে ‘জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি’: জামায়াত

WP Import ১৩ নভেম্বর ২০২৫ ১১:৩১ অপরাহ্ন জাতীয়
WP Import ১৩ নভেম্বর ২০২৫ ১১:৩১ অপরাহ্ন
সরকারের সিদ্ধান্তে ‘জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি’: জামায়াত
সরকারের সিদ্ধান্তে ‘জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি’: জামায়াত

সোনার দেশ ডেস্ক:


একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করার যে সিদ্ধান্ত অন্তবর্তী সরকারের কাছ থেকে এসেছে তাতে ‘জনআকাঙ্খা পূরণ হয়নি’ বলে মনে করছে জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার পর দলের ‘তাৎক্ষণিক ব্রিফিংয়ে’ সেক্রেটারি জেনারেল মিয়া পরওয়ার বলেন, “জামায়াত ইসলামীর পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে, প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি।”

বেলা আড়াইটায় জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়ে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে এক সঙ্গে আয়োজনের ঘোষণা দেন।
এদিন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করেন, সেখানে গণভোট কী প্রশ্ন থাকবেন তা তুলে ধরা হয়েছে।
বেলা সাড়ে ৩টায় মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, “জনগণের যে অভিপ্রায় ছিল জুলাই সনদের আইনি ভিত্তি এবং জাতীয় নির্বাচনের আগে কি কি বিষয়ে সংস্কার হল, নতুন প্রস্তাবিত জুলাই সনদ ভিত্তিতে সংবিধানের কি কি সংশোধনী প্রস্তাব যাচ্ছে যে ৪৮টি প্রস্তাবে আমরা সর্বসম্মত হয়েছি, সাংবিধানিক সংস্কারসহ অন্যান্য সংস্কার এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবেৃভোটাররা জানবেন তার উপরে মাইন্ডসেট হবে তারপরে তার উপরে হ্যাঁ-না মতামত দেবেন।

“একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট হলে ভোটার তো সেই জুলাই সনদ সম্পর্কে অবহিত হয়ে তিনি হ্যাঁ-না ভোট দেওয়ার পূর্বে তিনি তো সেটা আগে বুঝবেন, মনস্থির করবেন। অথচ একই দিনেই তাকে ওই সিদ্ধান্ত নিতে হবে, আবার একটা প্রতীকে তার জাতীয় নির্বাচনের ভোটও দিতে হবেৃ এটা একটা সংকট তৈরি করবে। যে সংকটমুক্ত নির্বাচনের আশা আমরা করেছিলাম সেই সংকট রয়ে গেল।”
তথ্যসূত্র: বিডিনিউজ