শনিবার, আগস্ট ২২, ২০২৬

রমনা থানার সামনে হঠাৎ পুলিশের গাড়িতে আগুন

WP Import ১২ নভেম্বর ২০২৫ ০২:৩০ অপরাহ্ন জাতীয়
WP Import ১২ নভেম্বর ২০২৫ ০২:৩০ অপরাহ্ন
রমনা থানার সামনে হঠাৎ পুলিশের গাড়িতে আগুন
রমনা থানার সামনে হঠাৎ পুলিশের গাড়িতে আগুন

রমনা থানার সামনে রমনা পুলিশের একটি গাড়িতে আগুন

সোনার দেশ ডেস্ক :


রাজধানীর রমনা থানার সামনে রমনা পুলিশের একটি গাড়িতে আগুন লেগেছে। তবে এ আগুন কোনও দুর্বৃত্ত দেয়নি। গাড়ির কাজ করার সময় হঠাৎ আগুন লেগে যায়।
বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক।

তিনি জানান, গাড়ির কাজ করার সময় হঠাৎ ব্যাটারি সংযোগ এক হয়ে আগুন লেগে যায়। পরে অবশ্য আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে কোনও হতাহত নেই।
গাড়ির মিস্ত্রির ভুলে এ আগুনের ঘটনা ঘটে বলে জানান রমনার ওসি।
তথ্যসূত্র: বাংলাট্রিবিউন