শনিবার, আগস্ট ২২, ২০২৬

ফায়ার সার্ভিসের গেটের সামনে বাসটি পার্কিং করা অবস্থায় ছিল

WP Import ১১ নভেম্বর ২০২৫ ১১:৪০ অপরাহ্ন জাতীয়
WP Import ১১ নভেম্বর ২০২৫ ১১:৪০ অপরাহ্ন
ফায়ার সার্ভিসের গেটের সামনে বাসটি পার্কিং করা অবস্থায় ছিল
ফায়ার সার্ভিসের গেটের সামনে বাসটি পার্কিং করা অবস্থায় ছিল

সূত্রাপুরে যাত্রীবাহী বাসে আগুন

সোনার দেশ ডেস্ক:


রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে মালঞ্চ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় সূত্রাপুর ফায়ার সার্ভিসের গেটের সামনে বাসে এ আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন লাগে। দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ৬টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসটি দাঁড়ানো ছিল।’

সূত্রাপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ‘ফায়ার সার্ভিসের গেটের সামনে বাসটি পার্কিং করা অবস্থায় ছিল। চালক ও হেলপার খেতে যায়। এই ফাঁকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে হতাহতের কোনও ঘটনা নেই। দুর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
তথ্যর্সূত্র: বাংলাট্রিবিউন