রবিবার, আগস্ট ২৩, ২০২৬

৩০ শতাংশ পদ নারীদের জন্য! লিঙ্গ সমতায় বিরাট ঘোষণা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার

WP Import ১৩ অক্টোবর ২০২৫ ০৮:২৫ অপরাহ্ন আন্তর্জাতিক
WP Import ১৩ অক্টোবর ২০২৫ ০৮:২৫ অপরাহ্ন
৩০ শতাংশ পদ নারীদের জন্য! লিঙ্গ সমতায় বিরাট ঘোষণা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার
৩০ শতাংশ পদ নারীদের জন্য! লিঙ্গ সমতায় বিরাট ঘোষণা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার

সোনার দেশ ডেস্ক:


ভারতের চাকরি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। বড় সিদ্ধান্ত নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আগামী পাঁচ বছরের মধ্যে নারী কর্মীর সংখ্যা ৩০ শতাংশে উন্নিত করবে তারা। এইসঙ্গে ভারতের বৃহত্তম রাষ্ট্রয়াত্ত ব্যাঙ্কিং সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে, তারা এবার থেকে নারীদের জন্য ৩০ শতাংশ পদ সংরক্ষিত রাখবে। এসবিআই তরফে বলা হয়েছে, কর্মক্ষেত্রে লিঙ্গ সমতার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমান স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়ায় ২.৪ লক্ষেরও বেশি কর্মচারী রয়েছে। যা দেশের যেকোনও প্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ এবং ব্যাঙ্কিং সেক্টরেও সর্বোচ্চ। সংস্থার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কিশোর কুমার জানিয়েছেন, বর্তমানে এসবিআই-এর ফ্রন্টলাইন নারী কর্মীর সংখ্যা ৩৩ শতাংশ। তবে সামগ্রিকভাবে এই সংখ্যা ২৭ শতাংশ। এই সংখ্যাই বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থায় লিঙ্গ বৈষম্য দূর করতে উপযুক্ত পদক্ষেপ করা হবে।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন