সোমবার, আগস্ট ২৪, ২০২৬

পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন অনুষ্ঠিত

WP Import ২৭ সেপ্টেম্বর ২০২৫ ০১:৫০ অপরাহ্ন

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

“ কারিগরি শিক্ষা নিলে দেশে বিদেশে কর্ম মিলে” “একটাই লক্ষ্য হতে হবে দক্ষ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে অনুষ্ঠিত হয়েছে এ্যাসেট প্রকল্পের স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে এই কম্পিটিশন অনুষ্ঠিত হয়।

জানা গেছে,এ্যাসেট প্রকল্পের স্কিলস অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাদ্দাম হোসেন উপজেলা নির্বাহী অফিসার পার্বতীপুর দিনাজপুর এবং সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আহছান হাবিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাসেট প্রকল্পের উপ পরিচালক মোঃ মঞ্জুরুল ইসলাম,সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাহমুদ হুসাইন রাজু ও পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

এতে কারিগরি শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবন ও আবিস্কার তুলে ধরা হয়। এ্যাসেট প্রকল্পের আওতায় উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল কার্যক্রমের অনন্য এই প্রদর্শনী সবার জন্য ছিল উন্মুক্ত।