শনিবার, আগস্ট ২২, ২০২৬

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক নিহত

WP Import ২২ ডিসেম্বর ২০২৫ ০৪:১১ অপরাহ্ন
WP Import ২২ ডিসেম্বর ২০২৫ ০৪:১১ অপরাহ্ন

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের পার্বতীপুরে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বড়পুকুরিয়া কয়লা খনির এক শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২১ ডিসেম্বর ) সন্ধ্যায় পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লা খনির কালুপাড়া এলাকায় সামাদ ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মোঃ লুৎফর রহমান (৪৭)। তিনি ফুলবাড়ী উপজেলার কুশলাখালী গ্রামের কফিল উদ্দিনের ছেলে এবং বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত ছিলেন।

জানা গেছে,ঘটনার দিন সন্ধ্যা রাতে কয়লা খনিতে ডিউটি শেষে বাড়ী ফেরার পথে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে লুৎফর রহমান ঘটনাস্থলেই মারা যান।
এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।