শনিবার, আগস্ট ২২, ২০২৬

পার্বতীপুরের প্রবীণ সাংবাদিক আব্দুল কাদিরের ইন্তেকাল

WP Import ২৯ নভেম্বর ২০২৫ ১২:৫৭ অপরাহ্ন
WP Import ২৯ নভেম্বর ২০২৫ ১২:৫৭ অপরাহ্ন
পার্বতীপুরের প্রবীণ সাংবাদিক আব্দুল কাদিরের ইন্তেকাল
পার্বতীপুরের প্রবীণ সাংবাদিক আব্দুল কাদিরের ইন্তেকাল


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের পার্বতীপুরের প্রবীণ সাংবাদিক পার্বতীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালের কন্ঠের পার্বতীপুর প্রতিনিধি আব্দুল কাদির (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২৯ নভেম্বর) সকাল আনুমানিক ৭টায় পার্বতীপুর শহরের রেলওয়ে ধূপিপাড়া মহল্লায় তাঁর নিজ বাড়ীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,৪ পুত্র ও ২ কন্যা সহ আত্মীয় স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর সাংবাদিকতা শুরু ৮০ এর দশকে। তিনি দৈনিক উত্তরা,দৈনিক যুগান্তর,দৈনিক সমকাল সহ বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। সর্বশেষ দৈনিক কালের কন্ঠের পার্বতীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি এক সময় বই ব্যবসায়ী ও সংবাদ পত্র এজেন্ট ছিলেন।

তিনি ছিলেন সুন্দরবন কুরিয়ারের পার্বতীপুর শাখার এজেন্ট। শনিবার সকালে নিজ বাড়ী থেকে ভ্যান যোগে সুন্দরবন কুরিয়ার সর্ভিসের শাখা অফিসে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বাড়ীতে আনা হয় এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন বলে তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে।

শনিবার বাদ আসর পার্বতীপুর শহরের রেলওয়ে শহীদ ময়দানে জানাজা শেষে পুরাতন বাজার এলাকার আব্বাসপাড়া কবরস্থানে তাঁকে সমাহিত করা হবে।

তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য যে,আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিতত্ব পার্বতীপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে তিনি সভাপতি প্রার্থী ছিলেন।