শনিবার, আগস্ট ২২, ২০২৬

পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানিতে নব যোগদানকৃত কর্মকর্তাদের সংবর্ধনা

WP Import ২৪ নভেম্বর ২০২৫ ০২:০৫ অপরাহ্ন
WP Import ২৪ নভেম্বর ২০২৫ ০২:০৫ অপরাহ্ন
পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানিতে নব যোগদানকৃত কর্মকর্তাদের সংবর্ধনা
পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানিতে নব যোগদানকৃত কর্মকর্তাদের সংবর্ধনা


পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি :


দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানিতে নব যোগদানকৃত কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (২৩ নভেম্বর) কোম্পানির প্রধান কার্যালয়ের সেমিনার হলে সংবর্ধনা দেওয়া হয়।

জানা গেছে,বাংলাদেশ তেল,গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) ও এর আওতাধীন কোম্পানিসমূহের কেন্দ্রীয় নিয়োগের আওতায় পার্বতীপুরের বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেড (বিসিএমসিএল)-এ সহকারী ব্যবস্থাপক ও সহকারী কর্মকর্তা/উপ-সহকারী প্রকৌশলী/সমমান পদে নব যোগদানকৃত কর্মকর্তাগণের সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু তালেব ফরাজী ভার্চুয়ালী সংযুক্ত হয়ে এবং কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ সেমিনার হলে উপস্থিত থেকে নব নিয়োগকৃত কর্মকর্তাগণকে স্বাগত জানান ও তাঁদেরকে ফুল দিয়ে বরণ করেন।