শনিবার, আগস্ট ২২, ২০২৬

পার্বতীপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় পালিত

WP Import ১৬ ডিসেম্বর ২০২৫ ০৭:২১ অপরাহ্ন
WP Import ১৬ ডিসেম্বর ২০২৫ ০৭:২১ অপরাহ্ন
পার্বতীপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় পালিত
পার্বতীপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় পালিত


এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:


দিনাজপুরের পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬ টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক, পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আহছান হাবীবসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের সাধারণ মানুষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান বক্তারা। বিজয় দিবসের মূল কর্মসূচী পালিত হয় পার্বতীপুর পৌর স্টেডিয়ামে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচী পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন।